মেহেরপুরে যুবলীগ নেতা মোহনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

মেহেরপুরে যুবলীগ নেতা মোহনের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের সাবেক ছাত্র নেতা ও জেলা যুবলীগের অন্যতম সদস্য মরহুম মালেক হোসেন মোহন স্মরণে স্মরণ সভা এবং আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা যুবলীগের আয়োজনে গতকাল রবিবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে স্মরণ সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম,মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পল্টু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশন,পৌর কাউন্সিলর আল মামুন,হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, যুবলীগ নেতা মাহাবুব হাসান,জেলা যুব লীগের সদস্য সাজেদুর রহমান সাজু,জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। পরে মরহুম মোহনের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here