জাহিদ হাসান সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজনে আওনা রেল স্টেশন সংলগ্ন আওনা ইউনিয়ন আওয়ামীলীগের পার্টি অফিস প্রাঙ্গনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন উদ্ভোধন করা হয়েছে।
আওনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ তিনি তার বক্তব্বে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে, সকলকে এক সাথে শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক তিনি তার বক্তব্বে বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার ,সকল নেতা কর্মীকে এক সাথে কাজ করতে হবে হিংসা বিদ্দেশ ভুলে গিয়ে সকল নেতা কর্মীকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহব্বান জানান ,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও জেলা পরিষদের সদস্য জনাব ফতেহ লোহানী, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাদক্ষ মিজানুর রহমান ,পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন ,সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু-তাহের উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু, সাধারন সম্পাদক আল মামুন প্রমূখ।

