বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৮টি এয়ারগান উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২১, ২০১৮

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৮টি এয়ারগান উদ্ধার

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি-যশোরের সীমান্ত থেকে ৮টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। তবে এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি।রোববার সকালে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করে বিজিবি।


৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান"গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চৌগাছা আন্দুলপোতা দৌলতপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে ৮টি এয়ারগান উদ্ধার করেন।এগুলো ভারতের তৈরি। চোরাচালানিরা অবৈধ পথে এগুলো দেশে এনে পাটকাঠির গাদার মধ্যে লুকিয়ে রেখেছিল।উদ্ধার করা এয়ারগানগুলো চৌগাছা থানায় জমা দেওয়া হচ্ছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here