বেলকুচিতে ১৭ হাজার মিটার জাল ধ্বংস, ৪ জেলের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২১, ২০১৮

বেলকুচিতে ১৭ হাজার মিটার জাল ধ্বংস, ৪ জেলের কারাদন্ড

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে ১৭ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।


শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওলিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া নৌকা ঘাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসম্মুখে মাছ ধরায় ব্যবহৃত ১৭ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দকৃত ৮ কেজি মাছ উপজেলার ২টি এতিমখানায় বিতরন করা হয়। এছাড়া মা ইলিশ ধরার অপরাধে ৪ জন জেলেকে ৮ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে, উপজেলার ছোট বেড়াখারুয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাবিব (৩০), বেলকুচি চরের জাফর প্রামানিকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), মেহের নগর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে কবির হোসেন (২৪) ও এনায়েতপুর থানার সৌদিয়া চাদপুর গ্রামের লালমিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩১)। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here