বেলকুচিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২১, ২০১৮

বেলকুচিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-“স্বাস্থ্যই সকল সুখের মূল, নিয়মিত হাটুন এবং সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বেলকুচি শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ব্যাংক ভবনে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের পরিচালনায় প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তার মোঃ জাকির হোসেন (মেডিসিন), ডাঃ বনানী রানী (গাইনী) ও ডাঃ খন্দকার আবুল এহেশান (চক্ষু)।

চিকিৎসা সেবা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ হসপিটালের এমডি মোহাম্মদ আলী, সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post Top Ad

Responsive Ads Here