লস্করপুর আদ্যপাশা গ্রাম থেকে গোপন বৈঠক কালে ৭ জন যুবককে আটক করেছে র‌্যাব-৯ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

লস্করপুর আদ্যপাশা গ্রাম থেকে গোপন বৈঠক কালে ৭ জন যুবককে আটক করেছে র‌্যাব-৯

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ সদর থানার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামে একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে ৭ জন যুবককে সন্দেজজনকভাবে আটক করা হয়েছে। র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে।


শুুুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টায় পরিচালিত অভিযানে আটককৃতরা হচ্ছেন মোঃ শাহ্ জাহান (৩৪), মোঃ সালাম মিয়া (২৬), সালাহ উদ্দিন, হেলাল মিয়া (১৯), গিয়াস উদ্দিন, মোঃ আনোয়ার আলী(২৬), ও ইউসুফ আহম্মেদ (২০)।

তাদের কাছে পাওয়া গেছে নিজেদের ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ সাড়ে ১১ হাজার টাকা। তাদেরকে হস্তান্তর করা হয়েছে হবিগঞ্জ সদর থানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
তিনি জানান, আদ্যপাশা গ্রামের মোতালেব মিয়ার বাড়ীতে সেমিপাকা ঘরের ভিতরে আটককৃত গোপন বৈঠক করছিল। বড়  কোন রকম অপরাধ সংঘটনের লক্ষ্যে এই গোপন বৈঠক করছল এমন খবর পেয়ে তাদেরকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here