উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে দুই সহদর ভাইকে পিটিয়ে আহত করেছে পতিপক্ষের লোকজন। আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোকন সরকার (২২) নামে একজন। এ ঘটনায় গত বৃহস্পতিবার ৬ জনের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় রোকন সরকার সিরাজগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত আলতাব সরকারের ছেলে।
নামধারী আসামীরা হলেন, উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত বোরহান সরকারের ছেলে আলম সরকার (৪৫) ও ফজল সরকার (৫০), মৃত আব্দুল সরকারের ছেলে বেলাল সরকার (৪৮), মৃত সোবাহান সরকারের ছেলে হেলাল সরকার (৫০), আলম মুহুুরীর স্ত্রী নাজমা খাতুন (৪০) ও ছেলে তুষার সরকার (২১)।
মামলার বাদী রোকনের বড় ভাই পাষান সরকার জানান, গত ৪ অক্টোবর সন্ধ্যার পর ছোট ভাই রোকনকে প্রতিবেশী আলম সরকার ডেকে নিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে গভীর রাতে আমাকে ডেকে নিয়েও তারা মারধর করে। স্থানীয়রা আমাদের উদ্ধার করে বেলকুচি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে আমাদের পাঠিয়েদেন। বর্তমানে ছোট ভাই সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এব্যপারে আদালতে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে আলম সরকার (আলম মুহুুরী) বলেন, আমার বাড়ীতে গত (২ অক্টোবর) চুরি হয়েছে। এ কারণে স্থানীয়দের সম্মুখে রোকনকে জিজ্ঞাসা করা হয়। পরে তার ভাই রোকনকে নিয়ে যায়। একারণে যদি মামলা করে থাকে, তাহলে এটা মিথ্যা মামলা করেছে।

