যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ মহিলা পাচারকারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ মহিলা পাচারকারী আটক

বেনাপোল থেকে জসিম উদ্দিন- খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প্যের সদস্যরা সোমবার সকালে ৩০ বোতল ফেন্সিডিল সহ  এক নারীকে পুটখালী মসজিদ বাড়ী পোস্টের পাকা রাস্তার উপর থেকে আটক করেছে । আটকৃত নাসিমা আক্তার (৫০) শার্শা থানার পোতা পাড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের স্ত্রী।

 বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ফেন্সিডিলের একটি চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার লাবলু রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ  করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইমরান উল্ল্যাহ সরকার (পিবিজিএমএস) জানায়, আটক ভারতীয় ফেন্সিডিল সহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায়  সোর্পদ করা হবে। 

Post Top Ad

Responsive Ads Here