যশোরের বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

যশোরের বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

বেনাপোল থেকে জসিম উদ্দিন : যশোরের বেনাপোলে আহসান উল­্লাহ (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আহসান ওই গ্রামের সামছুল হকের ছেলে। 

আহসানের বড় ভাই ইসমাইল খান জানান, রাতে তার ছোট ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় আহসান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। 
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়দের দাবি, বুনো আক্তার ও তার সহযোগীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ। 
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here