বেলকুচির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

বেলকুচির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বুধবার সন্ধ্যায় বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।


অত্র উপজেলার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম, দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, বেলকুচি শ্রীমন মহাপ্রভুর আখড়া সহ বিভিন্ন দূর্গা পুজার মন্ডপ পরিদর্শন করেন।

আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে দলবদ্ধভাবে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন তিনি।
মন্ডপ পরিদর্শনকালে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে শান্তিপুর্ণভাবে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবার সুখ দুঃখের সাথী হতে রাজনীতি করছি। আমি আপনাদের পাশে আছি। এছাড়াও তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিতে সনাতন ধর্মলম্বীদের লোকজনের প্রতি আহবান জানান। তিনি বলেন ঐ ধর্মের লোকজন সব সময় নৌকায় ভোট দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তারা এ দ্বারা অব্যাহত রাখবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছাও জানান।

এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হামিদ আকন্দ, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, দপ্তর সম্পাদক আঃ মালেক, যুব লীগের যুগ্ম আহবায়ক ইউসুফ শেখ, শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রাং, সাধারণ সম্পাদক কামাল আহমেদ, ছাত্রলীগ নেতা ইসমাঈল শেখ, হাব্বিব, জুয়েল, ফরিদুল, মিলন, ইমরান সেচ্ছাসেবকসহ আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ।

পূজামন্ডব পরিদর্শন কালে প্রতিটি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন। এবং তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার দাবী জানান।

Post Top Ad

Responsive Ads Here