বেলকুচিতে মা ইলিশ ধরায় ২২ হাজার মিটার জাল ধ্বংস, ৭ জেলের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

বেলকুচিতে মা ইলিশ ধরায় ২২ হাজার মিটার জাল ধ্বংস, ৭ জেলের কারাদন্ড

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে জাল ধ্বংস করা হয়েছে। 


বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওলিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। উপজেলার মেঘুল্লা নৌকা ঘাটে মাছ ধরায় ব্যবহৃত ২২ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দকৃত ২০ কেজি মাছ উপজেলার একটি এতিমখানায় বিতরন করা হয়। এছাড়া মা ইলিশ ধরার অপরাধে ৭ জন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। 

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে, উপজেলার চরবেল গ্রামের কুরবান আলীর ছেলে হোসেন আলী (৩০), মুলকান্দীর চর গ্রামের শান্তাহার হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪),  একই গ্রামের মহির উদ্দিনের ছেলে হযতর আলী (৩১), জহুরুল শেখের ছেলে হাফিজুল ইসলাম (২৮), ছোট ধুল গ্রামের আষান আলীর ছেলে ইব্রাহিম (২৮), কোলের চর গ্রামের সাইদুলের ছেলে আশাদুল ইসলাম (৩৫) ও টাঙ্গাইল জেলার সিংরাইল গ্রামের মৃত রফিকুলের ছেলে কাওছার (২৮)। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here