বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: ‘সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষণে ক্রেডিট ইউনিয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস । 

বৃহস্পতিবার সকাল ১০টায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (কাল্ব) এর সহায়তায় নাটোর ক্লাস্টার পরিষদ  ও জেলার সকল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে  সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সম্মেলন কক্ষে জেলা ক্লাস্টার পরিষদের সভাপতি সুব্রত রোজারিও’র সভাপতিত্বে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  জেলা সমবায় অফিসার ও নিবন্ধক একেএম নজমুল হুদা, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, লালপুর উপজেলা সমবায় অফিসার আদম আলী, বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু, বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোর্তজা প্রমূখ বক্তব্য রাখেন।

Post Top Ad

Responsive Ads Here