গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

গোবিন্দগঞ্জে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারশ’ বোতল ফেনসিডিলসহ আজাদ মিয়া (৪০), আমিনুল ইসলাম (৩৬) ও আতাউর রহমান (১৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‌্যাবের একটি টিম বুধবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজার (ঢাকা-মেট্রো-ন- ১৫-৬১০৩) এলাকায় একটি পিকআপ আটক করে। এসময় পিকআপটির নিচে বস্তায় করে অভিনব কায়দায় বাধা অবস্থায় চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সেইসাথে পিকআপটিও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর ফুলবাড়ী উপজেলার পলিপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আজাদ মিয়া ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আতাউর রহমান। অপরজনের বাড়ী রংপুর পীরগঞ্জের দাড়িকামারী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম। 

গাইবান্ধা র‌্যাবের এএসপি হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে অভিনব কায়দার ফেনসিডিলের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সহ পিকআপটি জব্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here