রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সদস্যদের পূর্ণমিলনী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সদস্যদের পূর্ণমিলনী অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি-রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সদস্যদের পূর্ণমিলনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনষ্টিটিউট প্রাঙ্গণে পূর্ণমিলনীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। 


এর আগে রাঙ্গামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এনামুল হক শামিম র‌্যালীর নেতৃত্ব দেন। ছাত্রলীগের প্রাঙ্গন ও বর্তমান সদস্যরা র‌্যালীতে অংশ নেন। 

পূর্ণমিলনী কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা অংশুছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বরসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দলের প্রবল বিরোধীতা সত্তে¡ও বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগ আজ পার্বত্য তিন জেলায় বৃহৎ রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আওয়ামীলীগের প্রতি চরম বিরোধীতা এখনো চলমান। এই বিরোধীতাকারীরা এখন আগামী সংসদ নির্বাচনে বাম রাজনৈতিক দলের ছায়ায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না দিয়ে বাম দলকে দেয়া হলে তার পরিণতি হবে অত্যন্ত খারাপ। যে কারণে পাহাড়ে আগামীতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। 
ওইদিন  বিকেল থেকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

Post Top Ad

Responsive Ads Here