দোয়ারায় মোবাইল কোট পরিচালনা কালে বিভিন্ন দোকানদারকে ৯৫০০ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

দোয়ারায় মোবাইল কোট পরিচালনা কালে বিভিন্ন দোকানদারকে ৯৫০০ টাকা জরিমানা

হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলা সদরে বিভিন্ন দোকানে মোবাইল কোট পরিচালনা করে ৪ প্রতিষ্টানের মালিক কে ৯৫০০ টাকা জরিমানা করা হয়।

 সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্টেট নুর হোসেন এর নেতৃত্বে দোয়ারাবাজার সদরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় অনেক দোকানে মেয়াদ উওীর্ন অনেক পন্য বিক্রি হয়। অনেক খাবারের দোকান গুলোতে অপরিষ্কার ও নোংরা খাবার পরিবেশন করা হয়। সে সব দোকানিকে জরিমানা করা হয়। ব্যবসায়ী প্রতিষ্টান গুলো হল দোয়ারাবাজার থানা রোডের উৎস্য রেষ্টুরেন্ট কে ৪০০০ টাকা, কামার পট্টি রোডের তারেক ষ্টোর কে ২০০০ টাকা,আখড়া মার্কেটর  হেলাল ষ্টোর কে ১৫০০ টাকা, ও আখড়া মার্কেটের পাশে ফয়সাল ষ্টোরকে ২০০০ টাকা মোট ৯৫০০ টাকা জরিমানা করা হয়। 
এসময় নির্বাহীম্যাজিষ্টেট নুর হোসেন বলেন, যে সকল ব্যবসায়ী মেয়াদ উর্ওীর্ন পন্য সামগ্রী ও মালামাল বিক্রি করে, নোংরা খাবার পরিবেশন করে তারা সমাজ ও দেশের মানুষের ক্ষতি সাধন করে। তাদের প্রাথমিক জরিমানা করা হল, আগামীতে তাদের বিরোদ্ধে জরিমানা সহ সাজা প্রদান করা হবে।##

Post Top Ad

Responsive Ads Here