বড়াইগ্রামে সড়কে ডাকাতি, একজন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

বড়াইগ্রামে সড়কে ডাকাতি, একজন আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে রবিবার দিবাগত রাত ১০টার দিকে সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। ৪/৫ জন সশস্ত্র ডাকাত বনপাড়া-ওয়ালিয়া আঞ্চলিক সড়কের হারোয়া এলাকায় একটি অটোভ্যানের গতিরোধ করে দুই যাত্রী সহ ভ্যানচালককে জিম্মি করে।

 পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ সাড়ে ৩ হাজার টাকা, তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় যাত্রী পাশান প্রামাণিক (৩৫)। সে উপজেলার জোয়াড়ি ভবানীপুরের পাবনা পাড়া গ্রামের মৃত চানু প্রামাণিকের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে রাতেই  ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার আগেই তারা দ্রæততার সাথে পালিয়ে যেতে সক্ষম হয়।     

Post Top Ad

Responsive Ads Here