তারেক রহমানের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

তারেক রহমানের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের ফাঁসি এবং প্রশ্রয়দাতা খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবিতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকালে পৌর উদ্যান থেকে তারেক রহমানের ফাঁসির দাবিতে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সদর-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেন, মনোয়ারা বেগম (এমপি), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামস্ উদ্দিন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

সমাবেশে বক্তারা, একুশে আগস্ট গ্রেনেড হামলায় মূল পরিকল্পনাকারী তারেক রহমানে ফাঁসির দাবি ও প্রশয়দাতা খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here