টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক চরমপন্থী নেতার মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক চরমপন্থী নেতার মৃত্যু

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক চরমপন্থী নেতার মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি শরিফ ওরফে ফরহাদ (৩৩) ঐ গ্রামের বাসিন্দা ও পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়।
টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Post Top Ad

Responsive Ads Here