রাঙ্গামাটিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

রাঙ্গামাটিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:“স্বনির্ভর চলায়, সাদাছড়ি নিরাপত্তার প্রতীক” প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৮। 


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সহযোগিতায় ও জেলা সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গন হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভায় মিলিত হয়।র‌্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। 

জেলা সমাজসেবা বিভাগের আহবায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চান চাকমা, দৃষ্টি প্রতিবন্ধী সুকমল চাকমা বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক। 

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, নিরাপদে, আত্মবিশ্বাসের সাথে এবং স্বাধীনভাবে চলাচলের জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের এই সাদাছড়ি একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চলার ক্ষেত্রে সাদাছড়ি তাদের জন্য সবচেয়ে বড় উপকরণ। সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়। তাদের শিক্ষা ও  প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধীদের শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা আত্মনির্ভরশীল হতে পারবে।

সভা শেষে ক্যান্সার রোগীদের মাঝে চেক, দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here