কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম : দেশকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে হলে অসাম্প্রদায়িক চেতনার কোন বিকল্প নেই -বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
এখানে সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সবধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আমাদের পবিত্র সংবিধানের চারটি মূলনীতি রয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। শেখ হাসিনার হাতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু এগিয়ে যাওয়া নয়, সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে তুলে ধরার কাজটি করেছেন আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে হলে অসাম্প্রদায়িক চেতনার কোন বিকল্প নেই। গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮ঘটিকায় নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে সৌজন্য বক্তব্য প্রদানকালে লায়ন ডা. আর কে রুবেল উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিপ্লব দাশ গুপ্ত, সাংবাদিক কুতুব উদ্দিন রাজু, বিশিষ্ট সংগঠক ইফতেখার উদ্দিন জাবেদ, সংগঠক নোমান উল্লাহ বাহার, চকবাজার মক্কী কলোনি পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুমন কুমার দে, সাধারণ সম্পাদক বাবু রিমন চৌধুরি, শিশু-কিশোর পূজা উদযাপন পরিষদেও সভাপতি বাবলু দেব, সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ, পাথরঘাটা ইকবাল রোড পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্টু লাল ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ,মহানগর ছাত্রলীগের সদস্য বোরহানউদ্দিন গিফারী, ডা. এস কে পাল (সুজন), লোহাগাড়া ছাত্র সমিতি চট্টগ্রাম'র সভাপতি এমএ সিদ্দিক, মোহাম্মদ ইয়াসিন সামির, এম রফিকুল ইসলাম, ইমরান খান প্রমূখ।

