উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলকুচিতে দুর্গাপূজা সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলকুচিতে দুর্গাপূজা সম্পন্ন

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দোলায় চড়ে শুক্রবার মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী উমা। ফিরবেন কৈলাশে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ সমাপন ঘটবে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুভ বিজয়া।


সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মালম্বীদের বৃহৎত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ঢাক-ঢোল, কাসা ও বাদ্যযন্ত্র বাজিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেলকুচি উপজেলার মেঘুল্লা বটতলা নদীপাড়ে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।

এ বছরের দূর্গা পূজায় বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭২টি শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও দেওয়া হয়েছে। প্রত্যেকটি শারদীয় দূর্গাপূজা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

প্রতি বৎসরের মত এবারেও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমীর দিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আজ বিসর্জন পযন্ত ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী শেখ, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রাং, বেলকুচি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, ছাত্রলীগ নেতা হাবিব, জুয়েল, ফরিদুল মিলন, ইমরান, শরিফুল মেঘুল্লা গ্রামের সন্মানিত মুরুব্বি আঃ ছামাত, নজরুল ইসলাম,আঃ খালেক প্রাং সহ বিভিন্ন সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম ও ওসি (তদন্ত) নূরে আলম, বিচক্ষণতাই আইন শৃংখলা বাহিনী পূজা মন্ডল গুলোতে বিসর্জন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন। এছাড়াও বেলকুচি ফায়ার সার্ভিস টিম দুপুর থেকে বিসর্জন পযন্ত সার্বিক নিরাপত্তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন ষ্টেশন অফিসার মো: আল-আমিন হোসেন।

বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী বৈদ্যনাথ রায় ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বেলকুচি উপজেলা শাখা আহব্বয়ক, শ্রী বৈদ্যনাথ সাহা বলেন, মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী শারদীয় দূর্গা উৎসববের  প্রতিটি মন্ডপে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় শান্তি পূর্ণ পরিবেশে উৎসব পালনের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করায় বেলকুচি উপজেলা প্রশাসন কে আন্তরিক ধন্যবাদ জানান।

Post Top Ad

Responsive Ads Here