মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানান, দেশে বর্তমান আবহাওয়ার অবস্থা ভাল নয়। বৃষ্টিপাত এখনো কমেনি। ভারী বৃষ্টিপাতের জন্য রাঙমাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসন চেষ্টা চালাচ্ছে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদের সেখান থেকে সরিয়ে নিতে প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও জানান, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় এখন রোল মডেল। সীমিত যন্ত্রপাতি এবং সাধারণ প্রযুক্তি দিয়ে বাংলাদেশ বিভিন্ন দুর্যোগের যেভাবে মোকাবেলা করছে তা আন্তর্জাতিক মহলে সুনাম অর্জন করেছে। সারাবিশ্বে আজ বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার কৌশল নিয়ে গবেষণা করছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশকে আইডল মনে করে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলমসহ দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত সংশ্লিষ্ঠরা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য পরবর্তী দুর্যোগ প্রশমন নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার প্রদান করেন জেলা প্রশাসক।
এরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা জেলা প্রশাসনের প্রাঙ্গনে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন এবং উপস্থিত সকলে এ প্রদর্শন উপভোগ করেন।

