হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজারে তিন ইউনিয়নের আ'লীগের কর্মী সভায় ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক দোয়ারাবাজারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিক কে বিজয়ী করতে হবে।
ষড়যন্ত্রকারী জামায়াত বিএনপির দোসরদের মিথ্যচারের জবাব দিতে আগামী ২০অক্টোবর দোয়ারাবাজারের উন্নয়ন সমাবেশ কে সফল করতে প্রাণপণ চেষ্ঠা করতে হবে। সকল বাধা বিপত্তির পথ অতিক্রম করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো উন্নয়নের প্রতিক নৌকাকে বিজয়ী করতে হবে।
শনিবার বিকালে উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পান্ডারগাও, মান্নারগাও এবং দোহালিয়া ইউনিয়ন আ'লীগের কর্মী সভায় দোহালিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, ছাতক উপজেলা আ'লীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ হোসেন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, পান্ডারগাও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সাবেক দোয়ারাবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, পান্ডার গাও ইউনিয়ন আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম, মান্নারগাও ইউনিয়ন আ'লীগের সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক ভুপতি দাস, আ'লীগ নেতা বরুন চন্দ্র দাস, মান্নারগাও ইউনিয়ন আ'লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু প্রমুখ।

