হবিগঞ্জে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

হবিগঞ্জে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি-বানিয়াচংয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম উজ্জল মিয়া (২৩)। তিনি খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা কামরুল মিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবা পরিমাণ ৩৯০ পিস। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগাউড়া বাজার থেকে তাকে আটক করা হয়। 

র‌্যাব সূত্রে জানা গেছে, আটক উজ্জল মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় উজ্জল মিয়া ইয়াবাসহ খাগাউড়া বাজারে অবস্থান করছিল। এ খবর পেয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সন্ধ্যা ৬টা ২০ মিনিটে খাগাউড়া বাজারে অভিযান চালিয়ে জাকির হোসেনের চা’য়ের দোকানের সামনে থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক উজ্জলকে উদ্ধারকৃত ইয়াবাসহ বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here