এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় "কমাতে হলে সম্পদের ক্ষতি-বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।
শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্নাঢ্য র্যালী প্রদক্ষিণ করে, পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বিস্তারের লক্ষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল হকের নেতৃত্বে অগ্নিকান্ডের উপর বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হাসানের সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস জলঢাকার ইনচার্জ মমতাজুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রিভা আমজাদ, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ প্রমূখ।

