জলঢাকায় ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, ছাত্র-জনতা সমাবেশ ও মাদক বিরোধী কনসার্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

জলঢাকায় ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, ছাত্র-জনতা সমাবেশ ও মাদক বিরোধী কনসার্ট

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারী জলঢাকার ধর্মপাল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে, গড় ধর্মপাল এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রতি জাতি সংঘের অধিবেশনে যোগদান কালে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা “ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং আউট ষ্ট্যান্ডিং লিডারশীপ অ্যাওয়ার্ড” পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, ছাত্র-জনতা সমাবেশ ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।

শুক্রবার রাতে  উক্ত অনুষ্ঠানে ধর্মপাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অপুর্ব রায় অপু”র সভাপতিত্বে ও ধর্মপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান এর পৃষ্ঠপোষকতায়, অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার মাসুদ।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস ও সাঃ সম্পাদক সফিকুল গণি স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ধর্মপাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাঃ সম্পাদক শাহজাহান ইসলাম রানু, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক লাভলুর রশিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা এমপি পুত্র ধ্রুব নেয়ামতুল্লাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইনস্পেক্টর হাবিবুর রহমান হাবিব, পল্লি বিদ্যুৎ এর এলাকা পরিচালক প্রভাষক মিজানুর রহমান, উপজেলা ওলামালীগ সাঃ সম্পাদক এনদাদুল হক, পৌর সেচ্ছাসেকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, মীরগঞ্জ যুবলীগের আহবায়ক হেলালুজ্জামান হেলাল, যুবলীগ নেতা হারুন অর রশিদ রাসেল, মনোয়ার হোসেন লিটন, মীরগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেকলীগের সাঃ সম্পাদক রতন বসাক, ছাত্রনেতা সন্দীপ কুমার রায় সহ প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ধর্মপাল ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।পরে এক মনোমুগ্ধকর কনসার্ট অনুষ্ঠিত হয় রংপুর, দিনাজপুর থেকে আগত ব্যান্ড দল ও সংগীত শিল্পিদের সমন্বয়ে।

Post Top Ad

Responsive Ads Here