সিংড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে অপরহণের চেষ্টা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

সিংড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে অপরহণের চেষ্টা

নাটোর প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় কালাইকুড়ি আনন্দস্কুলের জীম নামের ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরনের চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যাক্তি।

রবিবার দুপুরে পাকুড়িয়া কারাইকুড়ি উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন এ ঘটনা গটে। মেয়েটির বাবা নবিন প্রাং পাকুড়িয়ার একটি পুকুর দেখাশুনা করেন।মেয়েটির আম্মা আকলিমা জানান,আমার মেয়েকে কাল দুপুরে তার বাবার কাছে পাঠাই মাছ আনতে আধা ঘন্টা পরে মেয়েটি বাড়িতে ফিরে আসে এবং মা বলে চিৎকার করে বলেন,আমার চারিদিকে অন্ধকার লাগছে,চোখে কিছুই দেখতে পারছিনা।তার আম্মা আরো বলেন,সারারাত মেয়েটি ঘনঘন বমিও করেছে।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমার মেয়ে কিছুই বলতে পারেনা।
মেয়েটি জানান,আমি আব্বুর কাছে যাবার জন্য রাস্তায় বের হলে একটি অপরিচিত মানুষ আমাকে বলে আমি তোর দাদা হই।তোর বাবা আমাকে চিনে।চল আমার সাথে বাজারে দোকানে বসে কিছু খাই।আমি রাজি না হলে লোকটি আমার হাত ধরে। তার পর চোখে ঘুম ঘুম ভাব চারিদিকে অন্ধকার।এর পর আমি কিছুই জাানিনা।বর্তমানে মেয়েটি সিংড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here