নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি- নাটোর জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, এপেক্স ক্লাব অব নাটোরের সিনিয়র রসহসভাপতি , ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর কার্য্য নির্বাহী সদস্য ও আইডিইবির জেলা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সকলের আব্দুল কুদ্দুস নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুকে নাটোরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন শোক জানিয়েছেন।
তার পরিবার সূত্রে জানা যায়, তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় তাঁকে সোমবার ভোরের দিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরিক পরিস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যালে স্থানান্তর করার প্রস্তুতি চলাকালেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে আসেন তার সহকর্মি, সুধীসহ নাটোরের বিশিষ্ট জনেরা। তার মৃত্যুতে নাটোর প্রেসক্লাব, এপেক্স ক্লাব, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী ও ঈঙ্গিত থিয়েটারসহ বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন শোক জানিয়েছেন। সোমবার বাদ জোহর নাটোরের কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ করা হবে।

