নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি-নাশকতার অভিযোগে নাটোর জেলা যুবদলের সাবেক আহবায়ক বাবুল চৌধুরী এবং জামায়াত নেতা শামসুল ইসলাম কল্লোলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, নাশকতার অভিযোগে এশার নামাজ শেষে নিজ বাসা চেীধুরী বাড়িতে ফেরার পথে শহরের চাউলপট্রি এলাকা থেকে সাদা পোষাকে একদল পুলিশ তাকে তুলে নিয়ে যায়। এছাড়া রবিবার সন্ধ্যায় শহরের উত্তর চৌকিরপাড় থেকে জামায়েত নেতা এবং এনএস সরকারী কলেজের সাবেক জিএস শামসুল ইসলাম কল্লোলকেও গ্রেফতার করা হয়।
এবিষয়ে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) সৈকত হাসান বাবুল চৌধুরী এবং কল্লোলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বাবুল চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাধারণ সম্পাদক আমিনুল হক । তারা অবিলম্বে বাবুল চৌধুরীর মুক্তির দাবী জানিয়েছেন ।

