নাটোরের লালপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

নাটোরের লালপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা চত্তরকে প্রদক্ষিন করে থানা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে ছাত্রীদের হাত ধোয়া প্রদর্শনী দেখানো হয়।

সোমবার সকালে উপজেলার থানা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন আর রশিদ পাপ্পু, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান, উপসহকারী রবিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, বেসরকারী এনজিও ব্র্যাকের কর্মকর্তা মমিনা খাতুন, পুষ্পাঞ্জলী সরকার প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here