আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের হিরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের হিরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার (২৮ অক্টোবর) দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে হীরক জয়ন্তী উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়েছে।


‘এসো মিলি প্রাণের উৎসবে’ শীর্ষক স্লোগান নিয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো আনন্দ র্যালী,কেক কাটা,স্মৃতিচারণ,বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

হীরক জয়ন্তী উৎসব উদযাপন কমিটি'র সভাপতি এস.এম আকরাম হোসেন বীর মুক্তিযোদ্ধা এর সভাপতিত্বে এবং প্রবীর কুমার বিশ্বাস ও সারেকুল হাচান নয়ন এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ প্রেফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য, ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন,উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল,থানা অফিসার ইনচার্জ নাজমুল করীম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হোসেন তালুকদার,উপজলা কৃষক লীগের সভাপতি মোঃ সোলায়মান আহমেদ ও সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী আঁখি আলমগীর,সানিয়া সুলতানা লিজা সহ স্থানীয় শিল্পী গোষ্ঠী।

Post Top Ad

Responsive Ads Here