জাহিদ হাসান,সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় কৃষি কাজে আধুনিক প্রযুক্তিতে উন্নত জাতের ধান চাষ, স্বল্প সময়ে আমন ধান কর্তন শুরু ও বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মাঝে আনন্দের জোয়ার বইছে ।
আমন ধান চাষে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।্ সরিষাবাড়ী উপজেলার ৮টি ইউপিতে কৃষি অফিসের তত্বাবধানে কৃষকদের মাঝে আধুন্কি প্রযুক্তি,উন্নত জাতের ধান বীজ,সার,কীট নাষক ব্যবহারে কৃষকগন সরাসরি প্রতিটি ইউপিতে নিয়োজিত উপসহকারি কৃষি কর্মকর্তাগনের পরামর্শ গ্রহন করায় আমন ধানে বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,চলতি আমন মৌশুমে ১২হাজার ৬শত হেক্টর জমিতে আমন ধান চাষে লক্ষ মাত্রা নির্ধারন করা হলেও আবহাওয়া অনুকুলে থাকায় প্রায় ১৪ হাজার ৯শত হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে ।অতিরিক্ত ২ হাজার ৩ শত হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে । ইতিমধ্যেই ধান কাটা শুূরু হয়েছে । যে সমস্ত জমিতে ধান গাছ দাড়ানো আছে সে সমস্ত জমিতে কম্বাইন হারবেষ্টার মেশিন দিয়ে ধান কাটা, মারানি করা হচ্ছে ।এতে এক বিঘা জমিতে ধান কাটার সাথে- সাথে মারাই করতে সময় লাগে ৪০মিনিট,এতে খরচ হয় মাত্র ১হাজার ৫শত টাকা । অপর দিকে শ্রমিক দিয়ে কাটতে ও মারাই করতে খরচ হয় ৩হাজার ৫শত টাকা ,সময়ও লাগে বেশি । কাজেই কৃষকগন দিন- দিন আধুনিক প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে ।চলতি আমন মৌশুমে উন্নত জাতের ধানি গোল,ব্রি-ধান-৪৯,৫১,৫২এছাড়াও বিনা-৭ বিনা -১১ ব্রি ধান-৬২ ,পাইজাম ,গাইন্জা ইত্যাদী ধানের বাম্পার ফলন হয়েছে ।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লা আল মামুন জানান,উপজেলার প্রতিটি ইউপিতে কর্মরত তিন জন করে উপসহকারি কৃষি কর্মকর্তা সর্বদা কৃষকের পাশ্বে সরাসরি মাঠেÑঘাটে ক্ষেতে-– খামারে নিয়োজিত রয়েছে । তাদের প্রচেষ্ঠায় কৃষকের মাঝে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারনা দেওয়ার ফলে চলতি মৌশুমে আমন ধানে বাম্পার ফসন সম্ভব হয়েছে । ৪ নং আওনা ইউপির কাশিনাথপুর গ্রামের কৃষক মিলন,আমির হোসেন,হারুন ও কাবারিয়াবাড়ী গ্রামের মিন্টু,ওমর আলী,ময়নাল,সুরুজ,ও শাজাহান জানান,উপসহকারি কৃষি কর্মকর্তা আঃকাদির ও রেজুয়ানের প্রচেষ্ঠায় ও পরামর্শ গ্রহন করে আমরা আগের চেয়ে এখন দ্বিগুন ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছি বলে জানান । কৃষকগন আরও জানান,ধানের বাজার মূল্য সঠিক নির্ধারনে সরকারের সু-দৃষ্টি কামনা করেন। বিঃদ্রঃ ছবিতে সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউপির কাবারিযাবাড়ী গ্রামের কৃষক শাজাহানের জমিতে ‘কম্বাইন হারবেষ্টার” মেশিন দিয়ে ধান কাটা ও মারাই করার এবং সাড়িবদ্ধ ভাবে খড় ফেলে রাখার দৃশ্য দেখা যাচ্ছে ।
