সরিষাবাড়ীতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

সরিষাবাড়ীতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

জাহিদ হাসান,সারষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার কেয়া, জেলা পরিষদ সদস্য শাহিদা পারভীন, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মহাদান ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল প্রমুখ।সাংস্কৃতিক উৎসবে শিল্প, সাংস্কৃতিক ও সাহিত্য সংশ্লিষ্ট ১০টি স্টল বসে। বইয়ের স্টলে কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ’মেহেদি পাতার রঙ’ গুরুত্ব পায়।

Post Top Ad

Responsive Ads Here