জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(৩০ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালায়।
আদালত সূত্র জানায়, জেনারেল হাসপাতাল ও এর আশপাশে দালালদের আনাগোনা বেড়ে যাওয়ায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় পোষাকধারী পুলিশের সাথে জেলা গোয়েন্দা পুলিশও(ডিবি) অংশ নেয়।

