টাঙ্গাইলে পুলিশি বাঁধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

টাঙ্গাইলে পুলিশি বাঁধায় বিএনপি’র বিক্ষোভ মিছিল পন্ড

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল -বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। 


মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল এসে বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। এতে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায় বিএনপি’র বিক্ষোভ মিছিল। 

এ সময় উপস্থিত ছিলেনÑ টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  আজগর আলী প্রমুখ।এ সময় জেলা বিএনপি ও  অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here