টাঙ্গাইলে ৫৫ বস্তা চোরাই রাবার জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

টাঙ্গাইলে ৫৫ বস্তা চোরাই রাবার জব্দ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- টাঙ্গাইলের মধুপুরে ৫৫ বস্তা (চার টন) কাঁচা রাবার জব্দ করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার বিকেলে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ রাবার জব্দ করা হয়। জব্দকৃত রাবারের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ ৭০ হাজার টাকা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


এ ব্যাপারে রাবার বাগান মধুপুর জোনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ওলিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়ী পূর্বপাড়া গ্রামে অভিযান চালায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় বাড়ি থেকে ৫৫ বস্তা চোরাই রাবার (চার টন) জব্দ করা হয়। তবে এসময় টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here