টাঙ্গাইল এসপি পার্ক পরিচালনা কমিটির বিশেষ সভা ও পার্ক পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

টাঙ্গাইল এসপি পার্ক পরিচালনা কমিটির বিশেষ সভা ও পার্ক পরিদর্শন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল- টাঙ্গাইলের দৃষ্টিনন্দন এসপি পার্কের পরিচালনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সোমবার (২৯ অক্টোবর) বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়।


এসময় পার্কের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন পার্ক পরিচালনা কমিটির সদস্য সচিব টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সহসভাপতি হারুনঅর রশীদ, অ্যাডভোকেট পিপি এস আকবর খান, অ্যাডভোকেট এপিপি মোঃ মনিরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা খঃ ফেরদৌস আলম রঞ্জু, অধ্যক্ষ এনামুল করিম শহীদ, অধ্যক্ষ ড. হাবিবুর রহমান, সাংবাদিক রতন সিদ্দিকী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন আলী, মানবাধিকার কর্মী নাজমুস সালেহীন, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), গণপূর্ত বিভাগের প্রতিনিধি, এলজিইডি’র প্রতিনিধি,পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি,'সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ। সভার মূল আলোচ্য বিষয় ছিল পার্কের বিনোদন কেন্দ্র বৃদ্ধি, নতুন কিছু রাইড স্থাপন, পার্কের সৌন্দর্য বৃদ্ধি, পার্কের আয় ব্যয় সহ দৃষ্টিনন্দন এসপি পার্কটির সার্বিক উন্নয়ন।এরপর পুলিশ সুপার'সহ পরিচালনা কমিটির সদস্যগণ এসপি পার্ক পরিদর্শন করেন। 

Post Top Ad

Responsive Ads Here