সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
ফরিদপুরের নয় উপজেলার মধ্যে দুইটি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ঘোষনা করেন ।
উপজেলা দুটি হলো ফরিদপুরের আলফাডাঙ্গা ও চরভদ্রাসন। এই উপজেলা ১০টি ইউনিয়নের ১৯৯ গ্রাম রয়েছে। ৪৬ হাজার ৬২২টি গ্রাহক এই বিদ্যুতর সুবিধা পাবে এই প্রকল্পে। এই প্রকল্পের ব্যয় হয়েছে, ৯৭ কোটি ৮লক্ষ টাকা।
পৃথক এ দুটি উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী শোভাংশু সোম মহান, পল্লী বিদ্যুতের জিএম রাম শংকর রায়, চরভদ্রাসন উপজেলা চেয়াম্যান এজিএম বাদল আমিন, জালালউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, আলফাডাঙ্গা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন প্রমুখ।
