ফেসবুকে প্রেমের পোষ্ট নিয়ে দ্বন্ধ কলেজ ছাত্র খুন, প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০১, ২০১৮

ফেসবুকে প্রেমের পোষ্ট নিয়ে দ্বন্ধ কলেজ ছাত্র খুন, প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরে প্রেমের দ্ব›েদ্ব কাজী মুনসিরাতুল রহমান ওরফে আলিফ (১৮) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে। বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় আলিফ গুরুতর আহত হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। আলিফ ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। নিহত আলিফের গ্রামের বাড়ী মাদারীপুর জেলার শিবচর এলাকায়। তার পিতার নাম কাজী জিল্লুর রহমান সে বোয়ালমারীতে রুপালী ব্যাংকে চাকুরী করে।    

অপরদিকে ফরিদপুরের মধুখালীতে গত বুধবার সন্ধ্যায় এক প্রেমিককে না পেয়ে সাবেরা খাতুন নামে এক প্রেমিকা আতœহত্যা করেছে।   

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনায় আহত চিকিৎসাধীন আলিফের সহপাঠি সাধন কীর্তনিয়া জানান, আলিফের সাথে সরকারি সারদা সুন্দরী কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল।  কিন্তু রাজেন্দ্র কলেজের সামজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবির নামে আরেক যুবক ওই ছাত্রীর সাথে পূর্বে প্রেমের সম্পর্ক ছিলো। এ নিয়ে আলিফ আর আবির এর মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয় ফেসবুকে পোষ্টকে কেন্দ্র করে। গত বুধবার সন্ধ্যায় এ দ্ব›েদ্বর মীমাংসা করার কথা বলে আলিফকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে ডেকে পাঠায় আবির। সন্ধ্যায় আলিফ ও সাধন রিকশাযোগে রাজেন্দ্র কলেজে এলাকায় গেলে আবির ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে আলিফকে এলোপাতাড়ি কোপায়। সাধন বাধা দিতে গেলে তাকে কোপানো হয়। এ সময় অন্য হামলাকারীদের অস্ত্রের আঘাতে আবিরও আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিফকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলিফের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য আ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে সাভার এনাম মেডিকেল কলেজে হাসাপাতলে আলিফ মারা যায়। আহত সাধন ও আবির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।  

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা আবির বলেন, আমাকে একজন ফোন দিয়ে ডেকে নিয়ে যায় রাজেন্দ্র কলেজে। ফেসবুকে একটি পোষ্ট দেয়াকে কেন্দ্র করে সেখানে থাকা ছোট ভাই আলিফসহ ২০/২২ জন ছেলে আমার উপর হামলা চালায়। পরে তাদের নিজেদের একজনের কোপে আলিফ মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আবির ও সাধনকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে মৃতের পরিবার আসলে একটি হত্যা মামলা নেয়া হবে তিনি জানান। 

অপরদিকে ফরিদপুরের মধুখালীর পৌরসভার গুনধারদিয়া এলাকায় গত বুধবার সন্ধ্যায় এক প্রেমিককা তার প্রেমিককে না পেয়ে আতœহত্যা করেছে। নিহতের নাম সাবেরা খাতুন(১৪)। সে ওই এলাকার মোঃ শামচুল মোল্লার কন্যা। 

নিহতের ভাই আশিক জানান, আমরা কেউ বাড়ী ছিলাম না সন্ধ্যার দিকে। পরে বাড়ীতে এসে দেখি আমার বোন ঘড়ের ভিতর আড়ার সাথে তার দেহ ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তিনি জানান, বাড়ীর পাশে রিহান নামে এক ছেলের সাথে প্রেমের সর্ম্পক ছিলো আমার বোনের। এ ঘটনা রিহানের পরিবার মেনে নিতে পারছিলো না। এই দুঃখ কষ্টে আমার অষ্টম শ্রেনি পুড়–য়া বোন মারা গেলো। 

এদিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here