আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক (মরণ নেশা) মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত শফিকুল মাধবপুরের মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাসু মিয়ার পুত্র।
মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর (নোয়াহাটি) গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার সাইদ আহমদ।মঙ্গলবার উল্লিখিত সময়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ খন্দকার সাইদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।ইনচার্জ খন্দকার সাইদ আহমদ জানান, শফিকুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

