শার্শার নাভারণে ৩৯ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

শার্শার নাভারণে ৩৯ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- শার্শার নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ধারাবাহিক অভিযানে আঃ আজিজ (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার ফাইয়াজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটক আঃ আজিজ ঝিনাইদহ সদর থানার গয়েশপুর কোর্টপাড়া গ্রামের মৃত হাজের আলীর ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাভারণ পুরাতন বাজার ফাইয়াজ ফিলিং স্টেশনের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই সাইদুর রহমান, এএসআই নুরে আলম, কনস্টেবল কাজী মনোয়ার, মাহাবুর রহমান, লিটন মোল্লা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আঃ আজিজকে আটক করা হয়।  এসময় তার নিকট হতে ৩৯ পিস ইয়াবা পাওয়া যায়। আটক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here