হবিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

হবিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের মাধবপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নেকবর মিয়া (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


বৃহস্পতিবার মাধবপুর  উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নেকবর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের ওয়াহাব মিয়ার পুত্র।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. খায়রুল আলম জানান,  গোপন খবরের ভিত্তিতে ওই মাদক বিক্রেতা ২ হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে আটককৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে মাধবপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here