মেহেরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আলম ও পৌর কাউন্সিলর ডলার গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

মেহেরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আলম ও পৌর কাউন্সিলর ডলার গ্রেপ্তার

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলম ও মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ডিবির ওসি ওবাইদুর রহমানের নেতৃত্বে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের বিপরীতে হাসিনা মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল রানা মেহেরপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং সামসুল আলম জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের হাসিনা মার্কেটে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্প্রতি সদর উপজেলার আলমপুরে নাশকতা চেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here