মেহেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

মেহেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মেহের আমজাদ,মেহেরপুর-জাতীয় চার নেতা স্মরণে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা জনতা সংগ্রাম পরিষদের আয়োজনে গতকাল  সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুর জেলা কমিটির আহবায়ক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী। জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ-এর সঞ্চালনায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বেল্টু, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শরিফউদ্দিন, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, শওকত আলী প্রমুখ। 

Post Top Ad

Responsive Ads Here