শার্শায় অস্ত্র ও গুলিসহ আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

শার্শায় অস্ত্র ও গুলিসহ আটক ১

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: শার্শায় একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ বাবর আলী মোড়ল (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পু‌লিশ। 


সোমবার রাতে শার্শার চকটাপোতা বাজার থেকে তা‌কে আটক করা হয়।আটক বাবর আলী শার্শা থানার কন্যাদহ উত্তর পাড়া গ্রামের মৃত দুখে মোড়লের ছেলে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমএ মশিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শার্শা থানার চটকাপোতা বাজারে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচা‌কেনা কর‌ছে। এমন খব‌রে অভিযান চালিয়ে পাকা রাস্তার পাশ থেকে এক‌টি শুটার গান ও এক ১ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে য‌শোর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here