হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কালিকাপুর নিবাসী আলীনুরের স্ত্রী দিলারা বেগম ২ সন্তান সহ নিখোজ রয়েছে।
গত ৩০ অক্টোবর মঙ্গলবার বাড়ি থেকে বাবার বাড়ির ও মজারে যাওয়ার কথাবলে দুই ছেলে মেয়েকে সাথে নিয়া চলে যায়, সন্দা পর্যন্ত বাড়িতে না আসায়, প্রথমে বাবার বাড়িতে খুজ খবর নেওয়া হয়, তারপর আত্বীয় স্বজনদের বাড়িতেও খোজ নিয়ে জানা যায় কারও বাড়িতে পাওয়া জায়নি। সাথে তার দু সন্তান রয়েছে।তারা হল সিদ্দেকা বেগম (৭) ও মারুফ মিয়া (৫)। এদিকে তার স্বামী আলীনুর দু সন্তান ও স্ত্রীকে খোজে বেড়াচ্ছে দিনের পর দিন। দিলারা হল দোয়ারাবাজার উপজেলার মান্নার গাও ইউনিয়নের কাটাখালী গ্রাম নিবাসী চান্দালীর মেয়ে, দিলারা বেগম (২৫)। স্ত্রী সন্তান না পেয়ে গত ০২/১১/২০১৮ ইং দোয়ারাবাজার থানায় একটি নিখোজ ডাইরী করে, ডাইরী নং হল (৬৮)।
এব্যপারে দোয়ারাবাজার থানা ওসি সুশীল রঞ্জন দাস বলেন, আমি একটি নিখোজের অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। দু সন্তান সহ গৃহ বধুকে কেউ খোজে পেলে নিচের নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নং
০১৭২৩৮৭৩০৭৪/ ০১৭৫৬৪৯৯৪৪৫

