বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক -১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক -১

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৫০ বোতল ফেনসিডিল সহ আমজাদ হোসেন (৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।


বুধবার ভোরে সীমান্তের খলশি এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।আটক আমজাদ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার শিওরদা গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে। 

পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে খলশি বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল সহ আমজাদ হোসেন কে আটক করা হয়। 

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here