জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ রানা হোসেন (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সীমান্তবর্তী পুটখালী মসজিদ বাড়ী পোষ্টের লেবু বাগান থেকে তাকে আটক করা হয়। আটক রানা বেনাপোল বালুন্ডা গ্রামের হারুন অর রশিদের ছেলে।
২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওপি’র টহলদল পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী রানাকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

