দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় যুব দিবস ২০১৮ যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত।
সকাল ১১ টায় যুব র্যালি টি উপজেলা পরিষদের সামন থেকে বের হয়ে সুরমা নদীর পার হয়ে রেজিস্টার অফিস পর্যন্ত ঘুরে উপজেলা হল রোমে চলে আসে। এবারের জাতীয় যুব দিবসের শ্লোগান হল, জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষিত যুবকরা আগামী দিনের ভবিষৎ। যুবরা প্রশিক্ষনের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব। যুবকরা দেশের শক্তি। যুবকরা এগিয়ে আসলে দেশ অর্থনৈতিক ভাবে লাভবান হবে। প্রশিক্ষিত যুবকরা আগামী বাংলাদেশের স্বপ্ন পুরন করতে পারে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে। মোঃ শাহনুর আলম সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ সভাপতিত্বে ও সি এস আতাউর রহমানের পরিচালনায় বক্তত্বব্য রাখেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা মেহের উল্লা, উপজেলা সমবায় অফিসার মৈত্রয়ী আচার্য্য,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সি এস মোবারক হোসেন। ডাঃ ফয়সাল আহমদ,মিসেস নাচিমা বেগম। উল্লেখ এসময় প্রতিবন্দীদের মাঝে পুরুষ্কার দেওয়া হয়।
প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋনের চেক দেওয়া হয়।

