নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস ২০১৮ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, থানা আওয়ামীলীগ সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া, লালপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার উমিরুল ইসলাম প্রমুখ।
